নিশ্চয়ই জ্ঞান এমন এক সম্পদ যা কখনো শেষ হয় না। একজন মানুষকে একমাত্র তার জ্ঞানই সমৃদ্ধ করে, সম্মানিত করে। যদি তা উপকারী হয়। হাদিসে জ্ঞানার্জনকে ফরজ (অবশ্য পালনীয়) বলে উল্ল্যেখ করা হয়েছে। বর্তমানে আমাদের সমাজে তথাকথিত অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা তাদের পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করেন না। তারা সমাজের প্রতি ও তাদের দায়িত্বে থাকা লোকদের প্রতি অমানবিক। তারা সম্পদকে আত্মীয়তার সম্পর্কের উপর প্রাধান্য দেয়। বৃদ্ধ বয়সে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। এসবকিছুর একমাত্র কারণ তারা শিক্ষা অর্জন করেছে ঠিকই তবে সেটা সুশিক্ষা নয়। শিক্ষা তখনই সুশিক্ষায় পরিণত হয় যখন শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা যুক্ত হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের বেশ অভাব রয়েছে। আর এ অভাবের জায়গাটা পূরণ করার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ‘উম্মুল কুরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা’। এখানে ইসলামী শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ স্কুলের সিলেবাসে আধুনিক পদ্ধতিতে পাঠদান করা হয়। এখান থেকে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা মাদরাসা বা স্কুল যে কোন বিদ্যালয়েই অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল নিয়ে ভর্তি হয়ে অধ্যয়ন করার সুযোগ পাবে (ইনশা আল্লাহ)।
